পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার পুষ্পস্তবক অর্পণ করেন।
মঙ্গলবার সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে নির্মীয়মাণ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম (সেবা)।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।








