রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ আসামির ফাঁসির আদেশ

খুলনা ব্যুরো

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মহানগরীর দৌলতপুরের পাবলা এলাকার পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলার রায়ে তাদের এ সাজা দেওয়া হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে অতিরিক্ত মহানগর আদালত-১-এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন—মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। একই সঙ্গে কুটি ও শামীম নামে দুইজনকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে দৌলতপুরের পাবলার দেয়ানা সবুজ সংঘ মাঠ সংলগ্ন সাহা পাড়ায় পারভেজ হাওলাদারকে সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় সাহা পাড়ার সুপর্ণা সাহা, তার বাবা দিলীপ সাহা ও তার স্ত্রী রেখা সাহা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ করে গুলি চালায়।

এ সময় গুলিবিদ্ধ সুপর্ণা সাহাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় পুলিশ ৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ