,

খুলনায় ট্রলার-ফেরি সংঘর্ষে নিখোঁজ আকাশের লাশ উদ্ধার

ব্যুরো চীফ, খুলনা:

খুলনার জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ তিন যাত্রীর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পানখালী নদীতে ভেসে ওঠা লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে উদ্ধার করা হয়। নিহতের নাম আকাশ বিশ্বাস।

এর আগে গত ২২ আগস্ট (শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে জেলখানা ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ট্রলার ও সেনেরবাজার থেকে ছেড়ে আসা ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারের অন্তত ১০ জন যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এক নারীসহ তিনজন নিখোঁজ ছিলেন।

সংঘর্ষের পর থেকেই খুলনা ফায়ার সার্ভিস ও নৌপুলিশের যৌথ দল উদ্ধার অভিযান চালিয়ে আসছে। তবে শুক্রবার রাত থেকে কোনো নিখোঁজ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে পানখালী নদীতে ভেসে ওঠা আকাশ বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বাকী দুইজনকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ