,

খুলনায় ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে কেএমপির অভিযান

খুলনা প্রতিনিধি 

খুলনা মহানগরীতে যানজট কমানো ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উচ্ছেদ অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে নগরীর ময়লাপোতা মোড়, সিটি মেডিকেল, ফারাজীপাড়া রোড, ডাকবাংলা মোড়, শিববাড়ি মোড়, জিয়া হল ও নিউ মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও সাইনবোর্ড অপসারণ করা হয়। কেএমপি জানায়, ফুটপাত দখলের কারণে পথচারীরা বাধ্য হয়ে রাস্তায় নামেন, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই নগরবাসীর সুবিধার্থে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আশিকুর রহমান ও মো. জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ