শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় বিএনপি নেতার বাড়িতে গুলি-বোমা হামলা

খুলনা ব্যুরো:

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দলের নেতাকর্মীরা জানান, স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন শেখ আবু হোসেন বাবু। রাত সাড়ে ১০টার দিকে ৮টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাবুর বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেয়। পরে তাদের মধ্যে ৫ জন বাড়ির ভেতরে প্রবেশ করে বোমা ও গুলি ছোড়ে। স্থানীয়রা একত্রিত হলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়।

রূপসা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, দুর্বৃত্তরা বাড়িতে ২টি ককটেল নিক্ষেপ করে। ধাওয়া খেয়ে পালানোর সময় তারা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ