শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় রক্তদান কর্মসূচিতে কেএমপি কমিশনার

খুলনা প্রতিনিধি:

খুলনায় জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় নগরীর শান্তিধাম মোড়স্থ মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের কনফারেন্স রুমে এই কর্মসূচির আয়োজন করে খুলনা ব্লাড ডোনার ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি তাঁর বক্তব্যে ৩৬-এর জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে তিনি বলেন, “স্বেচ্ছায় রক্তদান মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের প্রতীক। এমন কর্মসূচির মাধ্যমে অসহায় ও রোগাক্রান্ত মানুষের জীবন রক্ষা সম্ভব। এ ধরনের আয়োজন সময়োপযোগী ও প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, শ্যুটিং ক্লাবের সহ-সভাপতি মোঃ ফখরুল আলমসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, এই রক্তদান কর্মসূচির মাধ্যমে অর্ধশতাধিক ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ