ব্যুরো চীফ, খুলনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর খুলনায় প্রতিকৃতিতে থুতু ও জুতা নিক্ষেপ করে ঘৃণা ও উল্লাস প্রদর্শন করেছে ছাত্র-জনতা। আজ সোমবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতা’র ব্যানারে এই থুতু ও জুতা নিক্ষেপ করে উল্লাস প্রকাশ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ মানুষ শেখ হাসিনার প্রতিকৃতিতে থুতু ও জুতা নিক্ষেপ করে উল্লাস প্রকাশ করে।
তবে আইন–শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সতর্ক রয়েছে। নগরীর বিভিন্ন মোড়–মোড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।








