বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় সরকারি আগ্নেয়াস্ত্রের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেফতার ২

খুলনা ব্যুরো

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৪১ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি এবং ৪টি চাইনিজ রাইফেলের চার্জারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কেএমপি ডিবির ওসি মো. তৈমুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— খুলনা সদর থানার বানিয়াখামারের নিরালা দিঘিরপাড়ের মো. বাবুলের ছেলে মো. হাসানুর রহমান রাহুল (২২) এবং বটিয়াঘাটার মিজানুর রহমানের ছেলে শাহরিয়ার রহমান সম্রাট (২৫)।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সময় এই গোলাবারুদ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ