রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতাকে গলা কেটে হত্যা

ব্যুরো চীফ, খুলনা:

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে জবাই করে হত্যা করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ১৮ মাইল বাজারসংলগ্ন নিজ বাসার তৃতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য।

শনিবার সকালে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, শেখ শামীম হোসেন নিয়মিতভাবে নিজের বাসার তৃতীয় তলায় বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতেন। শুক্রবার রাতেও তিনি আড্ডায় ছিলেন। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুনে দ্বিতীয় তলা থেকে তার স্ত্রী ও মা তৃতীয় তলায় গিয়ে দেখতে পান, শামীমকে গলা কেটে ফেলে রাখা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, নিহত শামীম কয়েক বছর আগে ডুমুরিয়ার ১৮ মাইল এলাকার কলেজ রোডে বাড়ি তৈরি করে স্ত্রী ও মাকে নিয়ে বসবাস করছিলেন। হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারা নিয়মিত তার বাড়িতে আসা-যাওয়া করত, সে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ