খুলনা ব্যুরো চীফ:
খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে মিলটন-তরিক পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে এ পরিষদকে নির্বাচিত ঘোষণা করে।
নির্বাচিত কমিটির পদধারীরা হলেন—
- চেয়ারম্যান: মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল)
- ভাইস চেয়ারম্যান: মো. হেদায়েৎ হোসেন মোল্লা (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন)
- সেক্রেটারি: তারিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর, এখন টিভি)
- জয়েন্ট সেক্রেটারি: এ এইচ এম শামীমুজ্জামান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)
- কোষাধ্যক্ষ: এস এম কামাল হোসেন (বাংলাবাজার পত্রিকা)
- পরিচালক: মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), হাসান আহমেদ মোল্লা (দৈনিক খুলনাঞ্চল), রকিব উদ্দিন পান্নু (দৈনিক জন্মভূমি) ও বিমল সাহা (দৈনিক প্রবাহ)।
উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তফসিল অনুযায়ী গত ৩ আগস্ট দুপুর ১২টায় মিলটন-তরিক পরিষদ তাদের মনোনয়নপত্র জমা দেয়। ১৮ আগস্ট ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কিন্তু প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাদের বিজয়ী ঘোষণা করে।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন চেয়ারম্যান মো. আবু সাঈদ, সদস্য সোহবার হোসেন ও আলমগীর হান্নান।








