,

গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা ও পোস্টমাস্টারের ৮ বছরের কারাদণ্ড

ব্যুরো চীফ, খুলনা:

অর্থ আত্মসাতের অভিযোগে খুলনার একটি আদালত গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা ও এক সাব-পোস্টমাস্টারকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।

সাজাপ্রাপ্তরা হলেন—সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া শাখার গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুর রহমান এবং জেলার নলতা মোবারকনগর সাব-পোস্ট অফিসের সাব-পোস্টমাস্টার মো. নাজমুল ইসলাম। রায় ঘোষণার সময় নাজমুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন, তবে সৈয়দ জাহিদুর রহমান পলাতক রয়েছেন।

আদালতের সূত্র জানায়, ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ৭ অক্টোবর পর্যন্ত আটুলিয়া শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে সৈয়দ জাহিদুর রহমান ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে বহিরাগত আমানতকারীদের নিকট থেকে টাকা সংগ্রহ করেন। পরবর্তীতে সেসব টাকা ব্যাংকের হিসাবে অন্তর্ভুক্ত না করে কিংবা ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করে আত্মসাত করেন। এছাড়া ভূমিহীন মহিলা কেন্দ্রের ঋণগ্রহীতাদের নামে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে মোট ৪৪ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা আত্মসাত করেন।

২০১২ সালের ৫ এপ্রিল এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহা. আরিফুজ্জামান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হুসাইন তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ২৪ মে আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

রাষ্ট্রপক্ষ প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হওয়ায় আদালত সৈয়দ জাহিদুর রহমানকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি আত্মসাৎকৃত অর্থের সমপরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ