,

ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক ব্যবহারের নিয়ম শেখালো কেএমপি

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

ছাত্রছাত্রীদের নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এর অংশ হিসেবে কেএমপির কয়েকটি টিম রবিবার (১৭ আগস্ট) নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ‘রোড সেফটি’ বিষয়ক ভিডিও প্রদর্শন করে।

ভিডিওতে দেখানো হয়— কীভাবে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে যাওয়া ও ফেরার সময় সড়ক ব্যবহারের নিয়ম মানা যায়। বিশেষ করে সড়ক দুর্ঘটনা এড়ানোর উপায়, রাস্তা পারাপারের সঠিক নিয়ম, যানবাহনে ওঠা-নামার নিয়ম এবং ফুটপাত না থাকলে কীভাবে সড়কে চলতে হবে— এসব বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করা হয়।

এছাড়াও কেএমপির টিম মানবপাচার প্রতিরোধ, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্যবিবাহের কুফল এবং মোবাইল আসক্তি এড়িয়ে চলার মতো জীবনঘনিষ্ঠ বিষয়ে মোটিভেশনাল বক্তব্য প্রদান করে।

কর্মসূচির অংশ হিসেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুল এবং শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ