বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিঘলিয়ায় শিশু জিসান হত্যার ঘটনায় হত্যাকারীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

ব্যুরো চীফ, খুলনা 

খুলনার দিঘলিয়ায় সাত বছরের শিশু জিসান হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারী মো. ফয়সালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন ফয়সালের পিতা আব্দুল হান্নান শেখের টিনের বাড়িতে শতাধিক ক্ষুব্ধ মানুষ এ হামলা চালায়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ওই বাড়ির উত্তর-পূর্ব কোনায় মাটিচাপা অবস্থায় শিশু জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারই জেরে রোববার দুপুরে এলাকাবাসী ফয়সাল ও তার পিতা আব্দুল হান্নানকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারী ফয়সাল ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর মন্ডল জুট মিলের শ্রমিক আলমগীর হোসেনের সাত বছরের ছেলে জিসান মিল কলোনির বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন তার মরদেহ উদ্ধার হলে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ