,

দিঘলিয়ার একটি কুচক্রী মহল বিএনপির সুনাম নষ্টের চক্রান্ত করছে

ব্যুরো চীফ, খুলনা :

খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টুর নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ বিভিন্ন অনলাইন, ফেসবুক এবং পত্রিকায় প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দিঘলিয়া উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন।

আজ দুপুরে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোল্লা বেল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি ভূমিদস্যু ও রাজনৈতিক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। তারা জানান, এ চক্র দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টুকে হেয় প্রতিপন্ন ও তার দীর্ঘদিনের রাজনৈতিক সুনাম নষ্ট করার হীন চক্রান্ত চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ