শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিখোঁজ হল ৬ বছরের শিশু সামিরা

কয়রা (খুলনা), প্রতিনিধি:

২৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় খুলনার কয়রা উপজেলার ঘুঘরাকাটি এলাকার সামিরা খাতুন (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির পিতা মোঃ শাহ আলম গাতীদার এবং মা বিলকিস বেগম।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটি তার কাকা নসুরোল্লার চায়ের দোকানে যাওয়ার পর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন ও কয়রা থানা পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সম্পর্কিত একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৪৫) ২৭ আগস্ট ২০২৫ তারিখে কয়রা থানায় লিপিবদ্ধ করা হয়েছে।

যেকেউ যদি শিশুটির সন্ধান পান, তারা অনতিদ্রুত নিকটস্থ কয়রা থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ:

  • অফিসার ইনচার্জ (ওসি): ০১৩২০-১৪০৩৮৯
  • ডিউটি অফিসার: ০১৩২০-১৪০৩৯৪

কয়রা থানা, খুলনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ