,

ফ্যাসিস্টদের কেউ যেনো বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে: লবি

ব্যুরো চীফ, খুলনা:

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবি’র প্রাক্তন সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপি যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে। তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত মতামত বা ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে দলের ঐক্যের স্বার্থে বর্তমান নেতৃত্ব ও সাবেক নেতাকর্মী ও সমর্থকদের সমন্বয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারে, তার নিশ্চয়তা এখন থেকেই তৈরি করতে হবে। সাধারণ মানুষের মাঝে গিয়ে বিএনপির ভাবনা তুলে ধরার আহ্বান জানান। দলীয় নেতা-কর্মীদের ব্যক্তিগত মতামত ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের ঘরে-ঘরে বিএনপির ৩১ দফা পৌঁছে দেওয়ার জন্য তিনি সকলকে উৎসাহিত করেন।

একই সঙ্গে তিনি বলেন, গেল ১৭ বছর বিএনপি তথা জনগণের উপর জুলুম-নির্যাতন চালানো ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেউ যেনো বিএনপির মধ্যে অনুপ্রবেশ করতে না পারে—সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১২টায় নগরীর কে.ডি. ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপি’র কেন্দ্রীয় নেতা আলি আসগার লবি আরও বলেন, ১৭ বছর ধরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। খুন, গুম ও রিমান্ডে নিয়ে নির্যাতন ছিল নিত্যদিনের মতোই ঘটনা। টানা ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি বহু নেতাকর্মী জীবন দিতে হয়েছে। বিএনপির লাগাতার আন্দোলন এবং সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি গুপ্ত সংগঠন নানামুখী ষড়যন্ত্র করছে। সেই কারণে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত সকলকে নিয়েই জনগণের কাছে যেতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, ফরম বিতরণ কেন্দ্রীয় পর্যবেক্ষক টিমের এসএম রফিকুল ইসলাম ও রাজু আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল, বিএনপি নেতা চৌধুরী কাওসার আলী, আব্দুস সালাম মল্লিক, ডা. গাজী আব্দুলমজিদ, হাফিজুর রহমান, মোল্লা সাইফুর রহমান, এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আশরাফুল ইসলাম নূর, আবুল বাসার, আবু সাঈদ শেখ, বিকাশ মিত্র, আনোয়ার হোসেন, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, হাবিবুর রহমান, সরোয়ার হোসেন, মনির হাসান টিটো, শাকিল আহমেদ দিলু, মো. আল আমীন সানা, আব্দুল মালেক, খন্দকার ফারুক হোসেন, জাভেদ মল্লিক, পারভেজ ভূইয়া, নাসির শেখ, তৌফিকুর রহমান, মাহাবুবুর রহমান, মান্নান খান, মশিউর রহমান বিপ্লব, মনিরুল হক মোল্যা, জিএম হারুন অর রশীদ, আতাউর রহমান রনু, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, আব্দুল্লাহহেল কাফী সখা, কবির হোসেন, শেখ হেমায়েত হোসেন, আজিজুল ইসলাম, আবু সাঈদ, সেতারা সুলতানা, মাওলানা ফারুক হোসাইন, মাহমুদ আলম লোটাস ও আবুল কাশেম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ