ব্যুরো চীফ, খুলনা
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিনের পক্ষে নগরীর আর্য ধর্মসভা তালতলা ও শীতলা বাড়ি মন্দিরে নেতৃবৃন্দদের কাছে নগদ অর্থ প্রদান করেন সদর থানা বিএনপির সভাপতি কে. এম. হুমায়ুন কবীর।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন, মাসুদুল হক হারুন, খায়রুজ্জামান সজীব, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর হোসেন, মনজুরুল আলম, জামির হোসেন দিপু, মুরাদ হোসেন, মইনুল ইসলাম কিরণ, শাহিনুল ইসলাম, শফিকুল ইসলাম সাগর, আনামুল ইসলাম, আলমগীর আজাদ মিলন, জিয়াউর রহমান খান আপন, আকবর হোসেন, আবুল হাসান, হাবিবুর রহমান, আসিফ চৌধুরী, আরিফুর রহমান আরিফ, রফিকুল ইসলাম রফিক, সাব্বির হোসেন তুষার, আজমল আলী খান শাহিন প্রমুখ।








