শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে খুলনার রূপসায় মানববন্ধন

ব্যুরো চীফ, খুলনা 

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতাসহ তিন দফা বাস্তবায়ন এবং ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে খুলনার রূপসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘাটভোগ ইউনিয়নের মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন এসজিসি টেক অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ হিল্রোল মুর্খাজী।

এসজিসি টেক অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের মোল্লা আরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর কলেজের মিহির কুমার মালাকার, রমেন্দ্র নাথ বিশ্বাস, বামনডাঙ্গা মাধ্যমিক স্কুলের চিত্তরঞ্জন বিশ্বাস, মধুসূদন মল্লিক, চাঁদপুর দাখিল মাদ্রাসার মোল্লা শফিকুল ইসলাম, মো. আল আমীন, পূর্ণেন্দু মণ্ডল, দীলিপ কুমার মিস্ত্রী, সুদীপ্ত কুমার মহলী, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের মো. আহসান উল্লাহ, পলাশ চন্দ্র রায়, প্রকাশ বিশ্বাস, গোয়াড়া মাধ্যমিক স্কুলের অমল কুমার শিকদার, হ্যাপী রায়, সোনালী রায়, ডোবা মাধ্যমিক বিদ্যালয়ের দিপ্তীশ্বর বিশ্বাস, রাজিব মহলী, বিকাশ চন্দ্র রায়, আব্দুল আজিজ, পিঠাভোগ মাধ্যমিক স্কুলের কৃষ্ণপদ রায়, বাসুদেব পাল, শক্তিপদ বসু, আলাইপুর কলেজের মনিশঙ্কর নাগ, আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক স্কুলের দেব প্রসাদ বালা, শ্যামল কান্তি কবিরাজ, রতন কুমার মণ্ডল, প্রণব বিশ্বাস, আনন্দনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাহবুবুর রহমান, মোল্লা জাকির হোসেন এবং আনন্দনগর দাখিল মাদ্রাসার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক–কর্মচারীরা বলেন, স্বাধীনতার পর থেকে বেসরকারি শিক্ষক–কর্মচারীরা বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তাই সকল বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত তিন দফা বাস্তবায়ন ও শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক–কর্মচারী নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ