,

বাগেরহাটে ইন্টার্ন ও শিক্ষার্থী নার্সদের মানববন্ধন-বিক্ষোভ

বাগেরহাটে

বাগেরহাটে শিক্ষার্থী নার্সরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। ‘এইচএসসি এর পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই, বৈষম্যের ঠাঁই নাই’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাট সদর হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইন্টার্ন নার্সরা।

রবিবার (২৭ এপ্রিল ) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস কোর্স) সমমান করার দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তারা বলেন, এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও আমরা স্নাতক সমমানের স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছি। এ বৈষম্য অবিলম্বে দূর করতে হবে। ন্যায্য দাবি না মানা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এসময় বক্তব্য দেন, ইন্টার্ন নার্স কুতুব-উদ্দিন, রিপন বিশ্বস, শিক্ষার্থী নার্স শাওন বিশ্বাস, নুসরাত জাহান, মাসাদুর রহমান সোহাগ, শঙ্করী বিশ্বাস, সবুজ হাওলাদার, নিয়ামুল হক, রায়হান আলী, রাবেয়া খানম, রিতু গাইন, ফারজানা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ