বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে কবিতা আবৃতি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

দিব্যতনু দাস, বাগেরহাট:

বাগেরহাটের ফকিরহাটে কনশিয়াস ইয়ুথ অব ফকিরহাটের উদ্যোগে কবিতা আবৃতি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী দাশ শিশির কুমার।

কনশিয়াস ইয়ুথ অব ফকিরহাটের প্রতিষ্ঠাতা শেখ রাকিব হাসান সোহানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা বিশ্বনাথ ভদ্র, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়, মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি শাহরিয়ার, সহকারী প্রধান শিক্ষক সাহিদা আক্তার, শিক্ষক খায়রুল বাসার জুয়েল, শেখ সুমন হোসেন, শারমিন সুলতানা প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন কনশিয়াস ইয়ুথ অব ফকিরহাটের প্রতিষ্ঠাকালীন পরামর্শক প্রভাষক সজল আহমেদ, সহকারী প্রেসিডেন্ট মো: তাউসিফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট সাবরিনা আক্তার অর্পা, প্রেসিডিয়াম সদস্য শাহ নাভিদ হাসানসহ অন্যান্যরা।

প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপ থেকে যারা প্রথম হয়েছেন, তারা হলেন সাবরিন মেহজাবিন, রদিয়া আক্তার ও জাহিন মাহদিয়াত।

এছাড়া ২৫ আগস্ট সোমবার কনশিয়াস ইয়ুথ অব ফকিরহাটের উদ্যোগে একটি ট্রি প্লান্টিং টক শো অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ