দিব্যতনু দাস, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক এক আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টা থেকে জুলাই নিয়ে নির্মিত একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনের পর বাগেরহাটের শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মো. ফখরুল আহসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহেলা পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, শহীদ মাহফুজের বাবা আব্দুল মান্নান, শহীদ বিপ্লবের বাবা পারভেজ শেখ এবং শহীদ নুরু ইসলামের স্ত্রী মরিয়ম বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা জুলাই মাসে সংঘটিত বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে সেইসব মায়েদের শ্রদ্ধাভরে স্মরণ করেন, যাঁরা হারিয়েছেন তাঁদের সন্তানদের।








