,

বাগেরহাটে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

দিব্যতনু দাস, বাগেরহাট:

দুর্নীতিবিরোধী জনসচেতনতা সৃষ্টি ও তথ্য অধিকার আইন সম্পর্কে ব্যাপক প্রচারণার লক্ষ্যে বাগেরহাটে দিনব্যাপী স্যাটেলাইট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের ইয়েস গ্রুপ এ কর্মসূচির আয়োজন করে।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সনাকের ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক ফিরোজা নাসরিন ডলি, সদস্য মোরশেদুর রহমান, অসীমা ঘোষ, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদসহ ইয়েস গ্রুপের সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত লিফলেট, সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা বিষয়ক ভাঁজপত্র, দুর্নীতিবিরোধী লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে ধারণা প্রদান, আবেদন ফরম বিতরণ এবং তথ্য চেয়ে আবেদন করতে উৎসাহিত করা হয়।

এসময় সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ইয়েস গ্রুপের স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ