দিব্যতনু দাস, বাগেরহাট
বাগেরহাটে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুর্নীতিবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য অধিকার আইন ২০০৯-এর প্রচারের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট ইয়েস গ্রুপের উদ্যোগে সরকারি মহিলা কলেজ চত্বরে এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে স্যাটেলাইট ক্যাম্পেইন, তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্যাটেলাইট ক্যাম্পেইন ও ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রকাশ কুমার মালাকার। এ সময় উপস্থিত ছিলেন সনাকের ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক ফিরোজা নাসরিন ডলি, সদস্য অসীমা ঘোষ, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদসহ ইয়েস গ্রুপের সদস্যরা।

কর্মসূচিতে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে ধারণা দেওয়া, আবেদন ফরম পূরণের হাতে-কলমে প্রশিক্ষণ, তথ্য চেয়ে আবেদন করার উৎসাহ প্রদান, ভাঁজপত্র, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। ওরিয়েন্টেশন শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে স্টল পরিদর্শন করেন।








