সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

দিব্যতনু দাস, বাগেরহাট:

বাগেরহাটের মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলাল (৪৫) এর সঙ্গে কয়েক বছর আগে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের (৩৯) বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে তাদের বৈবাহিক জীবনে কলহ-বিবাদ লেগেই থাকে।

কলহ-বিবাদের এক পর্যায়ে গত ২২ জুলাই রঞ্জিলা তার স্বামীকে তালাক দেন। তালাকের ক্ষিপ্ত প্রতিক্রিয়ায় স্বামী গোলাম মঙ্গলবার বিকেলে রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার উপর হামলা চালান। ওই সময় তিনি রঞ্জিলার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কাঠের বাটাম দিয়ে আঘাত করেন। এতে রঞ্জিলার মাথা ফেটে যায় এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গোলাম তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে রঞ্জিলাকে উদ্ধার করে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয় এবং সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ আগস্ট) সকালে রঞ্জিলার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “স্ত্রী তার স্বামীকে তালাক দেয়ায় স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যা করেছে। অভিযুক্তকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ