বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে হরিণের মাংসসহ শিকারি আটক

দিব্যতনু দাস, বাগেরহাট:

বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও আটটি পাসহ মো. হাসান (৩৪) নামের এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার ভোরে মোংলা উপজেলার সাইলোসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. হাসান মোংলা উপজেলার জয়মনি গ্রামের নজরুল গাজীর ছেলে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ