শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সুন্দরবনে বড়শিতে ধরা পড়ল ২০ কেজির কোরাল, বিক্রি ২৪ হাজারে

দিব্যতনু দাস, বাগেরহাট

প্রবেশ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আবারও পূর্ব সুন্দরবনে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ বড়শিতে ধরা পড়েছে। দুপুরে স্থানীয় শরণখোলা বাজারে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়।

এদিন সকালে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা এলাকার কাঞ্চন মিয়া নামের এক জেলে শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বড়শিতে মাছটি শিকার করেন। এর তিন দিন আগে সুন্দরবনের আলীবান্দা নদীতে এক জেলের বড়শিতে সাড়ে ১৭ কেজি ওজনের আরও একটি কোরাল মাছ ধরা পড়েছিল।

জেলের বরাত দিয়ে শরণখোলার পর্যটন ও অনলাইন ব্যবসায়ী রাসেল আহমেদ জানান, জেলে কাঞ্চন মিয়া বনবিভাগ থেকে বড়শির নৌকার পাস নিয়ে ভোলা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। নদীতে কয়েকটি বড়শি ফেলার কিছুক্ষণ পরই একটিতে এই বিশাল কোরাল মাছটি ধরা পড়ে।

রাসেল আরও জানান, মাছটি পাওয়ার পরই জেলে কাঞ্চন মিয়া দ্রুত ঘাটে ফিরে আসেন। মাছটি ঘাটে আনা হলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে নিলাম ডাকের মাধ্যমে মুকুল নামের এক মৎস্য ব্যবসায়ী কেজি প্রতি ১,২০০ টাকায় ২৪ হাজার টাকায় কিনে নেন মাছটি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশনের কর্মকর্তা খলিলুর রহমান জানান, তিন মাস বন্ধ থাকার কারণে বড় মাছের দেখা মিলছে সুন্দরবনে। এই সময়ে মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে, তাই জাল ও বড়শিতে এভাবে বড় বড় মাছ ধরা পড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ