,

সুন্দরবনে মাংসসহ ৮ হরিণ শিকারি আটক

দিব্যতনু দাস, বাগেরহাট:

সুন্দরবনের হারবারিয়ায় হরিণের মাংস ও কাঁকড়াসহ শিকারি চক্রের আট সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় হরিণ শিকার ও কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া সুন্দরবনের হারবারিয়া এলাকায় দিঘির খাল সংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা, একটি হরিণ ধরার ফাঁদজাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, পাঁচ লিটার বিষ এবং দুটি নৌকাসহ হরিণ ও কাঁকড়া শিকারের সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদজাল, নৌকা ও অন্যান্য আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে সুরক্ষিত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ