বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সুন্দরবনে মিলল ১৭ কেজির কোরাল

দিব্যতনু দাস, বাগেরহাট:

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে মাছ ধরা শুরু হয়েছে রবিবার রাত থেকে। প্রথম দিনেই বড় সাফল্য পেয়েছেন জেলেরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের একটি খালে মো. নিলু হাওলাদের বরশিতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি কোরাল মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ী সেলিম খান ২০ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছেন।

জেলে নিলু হাওলাদার বলেন, “তিন মাস পর আবারও সুন্দরবনে মাছ ধরতে পেরেছি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আজ নৌকা নিয়ে বনে প্রবেশ করি। প্রথম দিনেই ১৭ কেজির বড় কোরাল ধরা পড়েছে। মাছটি ২০ হাজার টাকায় বিক্রি করেছি। এটা আমার জন্য অনেক আনন্দের। আবার বনে যাচ্ছি, আশা করি আরও বড় মাছ পাব।”

মাছ ব্যবসায়ী সেলিম খান জানান, “প্রতিবছর নিষেধাজ্ঞা শেষে মৌসুমের শুরুতে সুন্দরবনের খাল ও নদীতে বড় মাছ ধরা পড়ে। এবারের মৌসুমের শুরুতেই ১৭ কেজি ওজনের বড় কোরাল কিনতে পেরে ভালো লাগছে। এই মৌসুমে আরও ভালো মাছ পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ