মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সুন্দরবন উপকূলে মুহূর্তে আতঙ্ক

দিব্যতনু দাস, বাগেরহাট

সারাদেশের মতো ভূমিকম্পে কেঁপে উঠলো সুন্দরবন উপকূলীয় বাগেরহাট। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে গোটা জেলাবাসী। অনেকেই বাসা থেকে বাইরে নেমে আসেন। ‘ভূমিকম্প, ভূমিকম্প’ বলে চিৎকার, চেঁচামেচি, কেউ কেউ দোয়া-দরুদ পড়তে পড়তে ঘর-বাড়ির বাইরে বের হতে শুরু করেন। শিশু থাকলে তাদের কোলে করে বের হতে থাকেন। এক কথায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নারী-পুরুষ-যুবা-শিশু—সকলের মধ্যে।

চাকরিজীবী রাফিজা বেগম থাকেন একটি পুরাতন সরকারি কোয়ার্টারে। তার দুই শিশু সন্তান মুকিত (৭) ও মুহিত (৩)। ছুটির দিন হওয়ায় স্বামীসহ তারা সকলে ওই কোয়ার্টারে ছিলেন। তার ভাষায়, ‘ভূমিকম্পে গোটা বিল্ডিং দুলতে শুরু করে। খাট, চেয়ার, টেবিল—সব কাঁপতে থাকে। ছেলে দুটোকে নিয়ে দৌড়ে রুম থেকে বাইরে যাই। কী যে ভয় পেয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। দেয়ালের ফাটল আরও বড় হয়েছে। এখানে আর থাকতে পারবো না।’

এনজিও কর্মী মঞ্জুরুল আলম মিলন বলেন, ‘আমাদের ভবনটা এত জোরে কেঁপে ওঠে যে সবাই আতঙ্কিত হয়ে পড়ি। আমার জীবনে এত বড় ভূমিকম্প দেখিনি।’

বাজারের দোকানি শঙ্কর সেন বলেন, ‘প্রথমে ভেবেছিলাম হয়তো রাস্তা দিয়ে ভারী গাড়ি যাচ্ছে, তাই কেঁপে উঠছে। কিন্তু এত বেশি কাঁপতে থাকে যা এর আগে হয়নি। তখন চারপাশে “ভূমিকম্প, ভূমিকম্প” বলে চিৎকার শুনে সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ