,

স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

দিব্যতনু দাস, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে ভিডিও কলে স্বামীকে দেখিয়ে কীটনাশক (আগাছানাশক) পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শুক্রবার নিজ ঘরের দরজা বন্ধ করে স্বামীকে ভিডিও কলে রেখে আগাছানাশক পান করেন। এরপর তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার নাম পিয়াসী বেগম (২২)। তিনি উপজেলার কামারগ্রামের মো. সজীব শেখের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত ছিলেন। শুক্রবার পিয়াসী মোবাইল ফোনে স্বামী সজীবের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে আগাছানাশক ওষুধ পান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিয়াসীর শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে তিনি মারা যান।

প্রসঙ্গত, এর আগেও ওই নারী বিষ পান করেছিলেন। সে যাত্রায় বেঁচে গেলেও এবার মারা গেলেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল হক বলেন, বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ