দিব্যতনু দাস, বাগেরহাট:
দীর্ঘ ১৮ বছর পর উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে শেখ কামরুল ইসলাম গোরা সভাপতি এবং শেখ শরিফুল কামাল কারিম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ ও গণনার পর ফলাফল ঘোষণা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শমসের আলী মোহন।
সভায় নির্বাচিতরা হলেন:
- সভাপতি পদ: শেখ কামরুল ইসলাম গোরা (ছাতা) – ৩৪৪ ভোট; তার প্রতিদ্বন্দ্বী মো. কামরুজ্জামান (আনারস) – ২১৯ ভোট।
- সাধারণ সম্পাদক পদ: শেখ শরিফুল কামাল কারিম (কলস) – ২৮৫ ভোট; তার প্রতিদ্বন্দ্বী ইফতেখার আহমেদ পলাশ (ফুটবল) – ২৭৬ ভোট।
- সাংগঠনিক সম্পাদক পদ: খান লিয়াকত আলী (মাছ) – ৩২৮ ভোট ও নোমান আলী মেহেদী (গোলাপ ফুল) – ২৯৫ ভোট; প্রতিদ্বন্দ্বী মুশফিকুজ্জামান রিপন (আম) – ২৪০ ভোট ও আলমগীর কবির (বাইসাইকেল) – ২১৫ ভোট।
সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম আকরাম হোসেন তালিম। প্রধান অতিথি ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
বিশেষ বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম.এ. সালাম, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ কামরুল ইসলাম গোরা ও ড. শেখ ফরিদুল ইসলাম।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফকির শহীদুল আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মনিরুল হক ফরাজী, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, মঞ্জুর মোর্শেদ স্বপন, খান মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, ইঞ্জিনিয়ার এ্যাড. মাসুদ রানা, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, অধ্যাপক মো. হাদী উজ্জামান হিরো, শেখ হাফিজুর রহমান হাফিজ, হাজরা আসাদুল ইসলাম পান্না, মমিনুল হক টুলু বিশ্বাস, ফারহানা জাহান নিপা, ওয়াহিদুল ইসলাম পল্টু, হাফিজুর রহমান তুহিন ও রুনা গাজী।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ছিলেন ৫৬৮ জন।








