রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে এসে বাবার মৃত্যু

যশোর প্রতিনিধি:

যশোরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে গিয়ে আবদুর রহমান (৬৫) নামে এক পিতা মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২ আগস্ট) দুপুরে হাসপাতাল চত্বরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। আবদুর রহমান যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার মুখ দিয়ে রক্ত বের হলে আব্দুস সাত্তার (৩২) নামের এক যুবককে হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন সকালে ছেলেকে দেখতে আসেন তার বাবা আবদুর রহমান। ছেলের সঙ্গে দেখা করে হাসপাতালের নিচতলায় নামেন তিনি। এরপর হাসপাতালের বহির্বিভাগের সামনে বসে ছিলেন আত্মীয় নজরুল ইসলামের সঙ্গে।

নজরুল ইসলাম জানান, “ওয়ার্ড থেকে নেমে আমি আর বেয়াই (আবদুর রহমান) চেয়ারে বসে গল্প করছিলাম। হঠাৎ তিনি সামনে মুখ থুবড়ে পড়ে যান। দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ