,

ঝিনাইদহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে পরকীয়ায় আসক্তি, স্ত্রী-সন্তানের খোঁজ না নেওয়া, ভরণপোষণ বঞ্চিত করা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী সাথী খাতুন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় প্রেস ক্লাব, ঝিনাইদহ জেলা শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাথী খাতুন লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। এসময় তার বাবা আতিয়ার রহমান, মা ফেরদৌসী খাতুন, ভাবি ও দুই সন্তান সিফাত (১১) এবং সানভি (৩) উপস্থিত ছিলেন।

সাথী খাতুন জানান, ২০১১ সালে কবির হোসেনের সঙ্গে শরিয়ত মোতাবেক তার বিয়ে হয়। সংসার জীবনের শুরুতে এক পুত্রসন্তান জন্ম নিলেও পরবর্তীতে স্বামীর পরকীয়ার কারণে সংসারে অশান্তি শুরু হয়। স্বামীর মানিব্যাগ ও মোবাইলে অন্য নারীর ছবি ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়ার পর প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে কবির হোসেন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, সন্তানদের ভরণপোষণও দিচ্ছেন না। বাধ্য হয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন তিনি। ইতোমধ্যে তিনি চুয়াডাঙ্গার আদালতে মামলা দায়ের করেছেন এবং ন্যায়বিচার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ