মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নছিমনের ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে নছিমনের ধাক্কায় প্রাণ হারিয়েছে চার বছরের এক শিশু। শনিবার দুপুরে পশু হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি রাস্তার পাশে থাকা এক ফেরিওয়ালার কাছ থেকে ভাজা বাদাম কিনে দ্রুত দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অসাবধানতাবশত নছিমনের সাথে ধাক্কা খায়। চালক দুর্ঘটনা এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করলেও গাড়ির পিছনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির স্বজনরা দাবি করেছেন, চালকের কোনো গাফিলতি ছিল না; তিনি শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। অন্যদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, রাস্তার ধারে ফেরিওয়ালার অবস্থানের কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা ফেরিওয়ালার ওপর দায়ভার চাপালেও দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক।

দুর্ঘটনার পর শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাজুড়ে নেমে এসেছে গভীর বিষাদের আবহ। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ