এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ৩ অক্টোবর শুক্রবার বিকাল ৪টার সময় নান্দাইল উপজেলা চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সুইহলামং ফুটবল একাডেমি (কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা) বনাম নান্দাইল উপজেলা মহিলা ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর এই খেলায় সুইহলামং ফুটবল একাডেমি নারী ফুটবল দল ৩-১ গোলে নান্দাইল উপজেলা নারী ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে।
এই প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌরসভার মেয়র এ.এফ.এম. আজিজুল ইসলাম পিকুল। সভাপতিত্ব করেন বাবু পল্লব রায়। খেলা উদ্বোধন করেন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের পরিচালক ও আকন্দ ওভারসীজের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামছুল হক আকন্দ।
ধারাভাষ্যকার ছিলেন জসিম উদ্দিন ও আব্দুর রউফ। প্রীতি ফুটবল ম্যাচে খেলা দেখার জন্য প্রায় ৩ হাজার দর্শকের আগমন ঘটে। এতে নান্দাইলের খেলা দেখতে আসা বেশ কয়েকজন দর্শক বলেন— “নান্দাইল চন্ডীপাশা স্কুলের খেলার মাঠে অতীতের সে আনন্দ বহু বছর পর উপভোগ করলাম। আশা করি, আয়োজকরা প্রতিবছর এ ধরনের খেলার আয়োজন করবেন।”
এছাড়া উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের উদীয়মান সমাজসেবক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফুল জামান রিপন। উক্ত খেলায় যাবতীয় ব্যয়ভার বহন করেন আকন্দ ওভারসীজের চেয়ারম্যান ও দানবীর মোহাম্মদ শামছুল হক আকন্দ।








