সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান : জরিমানা ও সিলগালা

এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ):

ময়মনসিংহের নান্দাইলে অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়ম ধরা পড়েছে।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার পুস্পিতার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টার, আব্বাস ডায়াগনস্টিক সেন্টার এবং সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারকে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ-সরঞ্জাম ব্যবহার এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ