এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)
আজ ১১ নভেম্বর, মঙ্গলবার বেলা ২টায় নান্দাইল চৌরাস্তায় বারুইগ্রাম মাদ্রাসা প্রাঙ্গণে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক বিশাল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মাওলানা আমরুল্লাহ, সহ-সভাপতি ইত্তেফাকুল উলামা পরিষদ নান্দাইল; মুফতি শহিদুল্লাহ, তালিম ও তারবিয়াত সম্পাদক; মুফতি বজলুর রহমান, মুহাদ্দিস বারুইগ্রাম মাদ্রাসা ও খতিব চৌরাস্তামুখ জামে মসজিদ; মাওলানা অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইত্তেফাকুল উলামা নান্দাইল; মাওলানা নুরুল আলম, মুহতামিম বারুইগ্রাম জামিয়া আরাবিয়া আহাদিয়া মাদ্রাসা।
বক্তারা বলেন, কাদিয়ানী সম্প্রদায় ইসলামের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ইসলাম ধ্বংসের পাঁয়তারা করছে। তারা ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক ও পরিপন্থী কাজ করছে। তাই অতি দ্রুত কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি জানান বক্তারা।
আগামী ১৫ নভেম্বর ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সম্মেলনে সকল মুসলিম জনতাকে উপস্থিত হয়ে উক্ত সম্মেলন সফল করার আহ্বান জানান বক্তারা।








