এ, টি, এম, হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ):
২৮ আগস্ট, বৃহস্পতিবার বিকাল ৪টায় নান্দাইল উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক ও জালাল উদ্দিন আহমেদ) এর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি শামসুল ইসলাম রহমানি সাহেব রিক্সা মার্কা প্রতীক নিয়ে মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন।
শোডাউনটি নান্দাইল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে তারেরঘাট বাজার প্রদক্ষিণ, চৌরাস্তা, বাঁশহাটি, ফুলবাড়িয়া, কানারামপুর প্রদক্ষিণ করে নান্দাইল বাজার হয়ে আচাঁরগাঁও ফাজিল মাদ্রাসা পর্যন্ত সম্পন্ন হয়।
শোডাউন শেষে এমপি মনোনীত প্রার্থী মুফতি শামসুল ইসলাম রহমানি বলেন, “আগামী সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোট দিলে খেলাফত মজলিস সরকার গঠন করতে পারবে। তখন দেশ হবে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত। প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। প্রতিটি মহল্লায় আমাদের প্রতিনিধি থাকবে এবং জনগণের সেবায় নিয়োজিত থাকবে। আমাদের দল ক্ষমতায় এলে জনগণ দেশের প্রকৃত সেবা পাবে।”

শোডাউনের অনুষ্ঠানে ক্কারী আব্দুল হালিম সভাপতিত্ব করেন। নান্দাইল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রুহুল আমিন মুসাইদ এবং মুফতি মাহমুদুল হাসান ফারুকী সঞ্চালনা করেন। বক্তব্য দেন পৌর শাখার সভাপতি মিজানুর রহমান রুবেল ও যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।








