রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে নবনিযুক্ত ইউএনওর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা

এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালেই সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। সঙ্গে ছিলেন নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্বে বলেন, “আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী না। আমি সরকারি ইডেন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়া করেছি। আমি মনে করি মেধা ও সততা থাকলে যে কোনো জায়গা থেকেই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।” তিনি বিসিএস ৩৪তম ব্যাচের। নান্দাইলের পূর্বে তিনি ধুবাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার যাত্রা শুরু করেন।

পরিচয় পর্বের শেষে উপজেলার সামগ্রিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, “পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে সম্মানিতভাবে কাজ করলে এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।” তিনি উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ