এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইল নতুন বাজার (কলেজ গেট সংলগ্ন) এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪টায় ময়মনসিংহ-১৫৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন (এসবিপি, ওএসপি, আরসিডিএস, পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক নোমানী এবং সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের সিদ্দিক।
প্রধান অতিথি আনোয়ারুল মোমেন তার বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বিএনপি জনগণের দল।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান গণু, গাংগাইল ইউনিয়ন বিএনপির নেতা গোলাপ মেম্বার, সাবেক ছাত্রনেতা মো. মবিন মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সম্মানিত সদস্য রিয়াদ হোসেন খান আনোয়ার প্রমুখ।
এছাড়াও প্রধান অতিথি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।








