সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান

এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)

ময়মনসিংহের নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সমূর্ত্ত জাহান মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভা শেষে কলেজে বিশেষ অবদান রাখার জন্য কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, গভর্নিং বডির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার, সাংবাদিক রবিউল আলম ফরাজী, সহকারী অধ্যাপক কামরুল হুদাসহ মোট ৬ জনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. মাজেদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল ও জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার সভাপতি কাজী শামছুদ্দিন।

সভায় কলেজের বিভিন্ন উপকমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের কার্যক্রম তুলে ধরেন। মতবিনিময় পর্বে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি হান্নান মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাবুল, আহসান কাদের মাহমুদ, কাদের ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাসুদুল হক, আব্দুল গনি ভূঁইয়া পলাশ, আরিফ হাসান আঙ্গুরসহ স্থানীয় সুধীজন কলেজের আয়-ব্যয়, অনিয়ম-দুর্নীতি, এবং কলেজের প্রতিষ্ঠাতা আবুল হাকিম ভূঁইয়াকে ঘিরে বিতর্কসহ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

প্রশ্নের জবাবে কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন বলেন, “কলেজের যেসব সমস্যা ও ঘাটতি রয়েছে, সেগুলো সবার সহযোগিতায় সমাধান করা হবে। অনিয়ম-দুর্নীতি রোধ করে শিক্ষা ও উন্নয়নের মানোন্নয়নে আমরা একসাথে কাজ করব।” তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, উপজেলা পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সুধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ