শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইল পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রশাসকের বিদায় সংবর্ধনা

এ.টি.এম. হুমায়ুন কাদির নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নান্দাইল পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. ফয়জুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় পৌরসভার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

জনাব মো. ফয়জুর রহমান গত ১৯ আগস্ট ২০২৫ তারিখে নান্দাইল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্বল্প সময়ে তিনি সততা, নিষ্ঠা, সাহসিকতা ও দক্ষতার মাধ্যমে নান্দাইল পৌরবাসীর হৃদয়ে স্থান করে নেন।

বিদায়ের প্রাক্কালে তিনি নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়া গ্রামে পৌর কবরস্থান নির্মাণের উদ্যোগ নেন। এই উদ্যোগের জন্য তিনি পৌরবাসীর হৃদয়ে আজীবন স্মরণীয় ও সম্মানিত হয়ে থাকবেন।

অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা বিদায়ী প্রশাসক ফয়জুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ