বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বায়ুদূষণ রোধে ময়মনসিংহে সাইকেল র‍্যালি

শাওন বণিক, স্টাফ রিপোর্টার

বায়ুদূষণ রোধ ও পরিবেশ সচেতনতা বাড়াতে ময়মনসিংহে আয়োজন করা হয় এক ভিন্নধর্মী সাইকেল র‍্যালি।
ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে সাইকেল র‌্যালি।
ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে সাইকেল র‌্যালি।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশ যৌথভাবে এ র‍্যালির আয়োজন করে।

‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’ এ শ্লোগানে শতাধিক সাইক্লিস্ট অংশ নেন এতে।

অংশগ্রহণকারীরা বলেন, সচেতনতা ও অংশগ্রহণের মধ্য দিয়েই বদলে যেতে পারে শহরের বায়ু ও জীবনযাত্রা। একইসঙ্গে নগরীতে আলাদা সাইকেল লেন করার দাবিও জানান তারা।

র‍্যালিটি সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয়ে জয়নুল পার্ক, কাচিঝুলি, নতুন বাজার, গাঙিনারপাড় ও জিরোপয়েন্ট ঘুরে পুনরায় সূচনাস্থলে এসে শেষ হয়। র‍্যালি শুরুর আগে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাইকেল স্টান্ট শো, যা উপভোগ করেন অতিথি ও দর্শকরা।

আয়োজকরা জানান, বায়ুদূষণ ও জ্বালানি সংকট মোকাবিলা এবং আগামী প্রজন্মকে সুস্থ-সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সাইক্লিংকে বিকল্প জীবনযাপনের অংশ হিসেবে তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য।

রাউন্ড টেবিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি বলেন, ‘সাইক্লিং একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবনধারার প্রতীক। আমরা চাই তরুণ প্রজন্ম এই ভাবনাটাকে বাস্তবে রূপ দিক।’

ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, ‘বর্তমান সমাজে যেমন রয়েছে জ্বালানি সংকট, পরিবেশ দূষণ- এ সমস্ত সমস্যার সমাধান হচ্ছে সাইকেল। সাইকেলে যদি চলাচল করি, তাহলে একদিকে জ্বালানি সংকট নিরসন হবে অন্যদিকে পরিবেশও সুরক্ষা পাবে। পাশাপাশি আমরা শারীরিকভাবেও ফিট থাকতে পারি। তাই একটি সুন্দর পরিবেশ গড়তে ও সুস্থ সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে। সাইক্লিং আমাদের শরীর, পরিবেশ ও সমাজ— তিনটাকেই ভালো রাখে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ