শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর উপজেলা বিএনপির অ্যাডহক কমিটির সদস্য মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ২০০৮ ও ২০১৮ সালে পুঠিয়া-দুর্গাপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “বিএনপি তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশের মানুষের আর কোনো চিন্তা থাকবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, নারীর অধিকারও পূর্ণতা পাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে, যাতে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের পক্ষে রায় দেওয়া যায়।” এ সময় তিনি বিএনপির বিভিন্ন সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির অ্যাডহক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, জহিরুল ইসলাম বিএসসি (সাবেক ইউপি সদস্য ও যুবদল সভাপতি), আখের আলী (সাবেক ইউপি সদস্য), আনারুল ইসলাম (যুবদল নেতা, দেলুয়াবাড়ী ইউনিয়ন), আব্দুল মান্নান (৪নং ওয়ার্ড সভাপতি, দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি)সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ