,

দুর্গাপুরে পিএফজি’র আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :

“সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান জোরদারের প্রত্যয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। সহযোগিতায় ছিল দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
সিংগা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রক্তিবুল ইসলামের সঞ্চালনায় সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও দুর্গাপুর পিএফজির কো-অর্ডিনেটর একেএম মোহাইমেনুল হক (রেন্টু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দরুল হুদা।

এ সময় এমআইপিএস কার্যক্রম উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. শফিকুর রহমান ও ফিল্ড কো-অর্ডিনেটর রোকনুজ্জামান আহমেদ।

এছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ সংলাপে অংশগ্রহণ করেন।

দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় “মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি–এমআইপিএস” প্রকল্পের মাধ্যমে ‘পিস বিল্ডিং’ কার্যক্রম পরিচালিত হচ্ছে দেশের ২৭ জেলার ৭৪টি উপজেলায়। রাজনৈতিক দল, নাগরিক সংগঠন, শিক্ষার্থী ও নারী নেতৃবৃন্দকে নিয়ে পিএফজি, ওয়াপিএজি ও ওয়েভ প্ল্যাটফর্মের মাধ্যমে তারা শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করছে।

সংলাপে বক্তারা বলেন—
“ধর্ম মানুষকে বিভক্ত করতে নয়, বরং ঐক্যবদ্ধ করে মানবিক সমাজ গঠনের জন্য।”
আলোচনায় শান্তি প্রতিষ্ঠা, সহনশীলতা, পারস্পরিক আস্থা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা হয়।

পরিশেষে উগ্রবাদ ও জঙ্গিবাদমুক্ত দুর্গাপুর গড়ার অঙ্গীকার নিয়ে সবাই ১১ দফা ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

দুর্গাপুরের মাটিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়িয়ে শান্তি-সম্প্রীতির উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে শেষ হয় আন্তঃধর্মীয় এ সংলাপ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ