রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে প্রেমিক ফারুকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে প্রেমঘটিত সম্পর্ক ভাঙনের জেরে প্রেমিক ফারুকের বাড়িতে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী আশুরা খাতুন (২৬)। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং পানানগর ইউনিয়নের সূর্যভাগ গ্রামের ১নং ওয়ার্ডে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুরা খাতুন ওই গ্রামের আবুল কালাম আজাদ মন্ডলের মেয়ে। অপরদিকে প্রেমিক ফারুক হোসেন (৩৯) একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ওমর আলীর ছেলে এবং তিনি সোনালী আইডিয়াল কমার্স লিমিটেড নামের একটি এনজিওতে চাকরি করেন। প্রায় দুই মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তবে সামাজিক ও পারিবারিক জটিলতার কারণে সম্পর্কে ভাঙনের আশঙ্কা দেখা দেয়।

এরই মধ্যে ফারুক হোসেনের আগামী শুক্রবার বিয়ে হওয়ার খবর পান আশুরা খাতুন। খবর শোনার পর গত ১৬ আগস্ট সকালে প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেন।

এ বিষয়ে গ্রামে সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও ফারুক হোসেনের পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এমনকি ফারুকের বোন জামাই হুমকি দিয়ে বলেন— “এ নিয়ে আমাদের বাড়িতে কেউ কথা বলতে এলে তাদের নামে চাঁদাবাজি ও লুটপাটের মামলা দেওয়া হবে।”

এদিকে অনশনরত আশুরাকে ঘরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান। ফলে ঘরে একা অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন তিনি।

প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর এই অনশনকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রামজুড়ে চলছে নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ