জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেলে যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায়। কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে জনমত তৈরি করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মো. সাইফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাষ্টার মো. শামীম উদ্দিন এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও ঝালুকা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ মুক্তার হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঝালুকা ইউনিয়ন জামায়াতের আমীর মো. আলিউল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম।
বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন, জনগণের অংশগ্রহণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া ইউনিয়নের সেক্রেটারি প্রভাষক রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মী, যুব সমাজ ও সুধীজন সমাবেশে উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এ আয়োজনের মাধ্যমে ঝালুকা ইউনিয়নে রাজনৈতিক সচেতনতা ও গণসংযোগ কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে।








