শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী দুর্গাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহীর দুর্গাপুরে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি দুর্গাপুর বাজারের জিয়া চত্বর থেকে শুরু হয়ে পৌরসভা মোড় ও উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মডেল মসজিদ সংলগ্ন স্থানে গিয়ে আলোচনা সভায় পরিণত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি দলের নেতৃত্ব গ্রহণ করেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। বর্তমানে তারেক রহমান ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য আজাদ রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মো. সাইদুর রহমান মন্টু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক মো. জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, পৌর বিএনপির সদস্যসচিব মো. রেজাউল হক স্বপনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ