শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জর্ডান থেকে বগুড়া এনে নারীকে ধর্ষণ

বগুড়া প্রতিনিধি 

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জর্ডান থেকে ফেরত এনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ফজলুল হক (২৬) নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফজলুল হক উপজেলার বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের এক নারী (৩৩) জীবিকার তাগিদে ২০২২ সালে জর্ডান যান। সেখানে অবস্থানকালে মুঠোফোনে ফজলুল হকের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেন ফজলুল হক। এরপর তার প্রতিশ্রুতি অনুযায়ী ১ আগস্ট জর্ডান থেকে দেশে ফেরেন প্রেমিকা। এ অবস্থায় ফজলুল হকের সঙ্গে বিভিন্ন স্থানে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি।

রোববার রাতে ধারাবাহিকভাবে ফজলুল হক প্রেমিকাকে নান্দিয়ারপাড়া গ্রামে তার চাচাতো বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এ সময় প্রেমিকা তাকে বিয়ে করার জন্য চাপ দেন, কিন্তু ফজলুল বিয়েতে রাজি না হয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় প্রেমিকাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

সোমবার দুপুরে ভুক্তভোগী ওই নারী প্রেমিক ফজলুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

ধুনট থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, “বিদেশ ফেরত এক নারীর ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি ফজলুল হককে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ