পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক
জয়পুরহাট জেলা শহরের বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কোম্পানির (নেসকো) জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই এবং বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাঁচুর মোড়, কাশিয়াবাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাঁচুর মোড় হতে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর ও চামড়াগুদাম রোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।








